শেখ কামাল-এর ৭২তম জন্মদিনে জগন্নাথপুর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার :-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) জগন্নাথপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্থাপিত শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে শেখ কামাল-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, বকুল গোপ, মাষ্টার রাসেল তালুকদার, রাজিব চৌধুরী বাবু,

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, জুনেদ আহমদ, মিটন দেব, মোহাম্মদ আলী, সাইফুর রহমান, জুহের আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ, সদস্য হাসান হুসাইন, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, সাইফুর রহমান মিনহাজ, রিংকু চন্দ্র, সাবুল আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। প্রসঙ্গত:-১৯৪৯ সালের ৫ আগস্ট শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও ঘাতকরা হত্যা করে। শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) পাস করেন। তিনি ছায়ানটের সেতারবাদন বিভাগেরও ছাত্র ছিলেন। শেখ কামাল বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’।

ব্যক্তি জীবনে তিনি শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধূলায় উৎসাহী ছিলেন। তিনি ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খ্যাতিপ্রাপ্ত দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়। ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ কামাল।

জ.টুডে/ মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *