১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে র্যাব-এর অভিযানে বিদেশী রিভলবার সহ অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

  • Update Time : ০৭:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • / 1848

স্টাফ রিপোর্টার :-

জগন্নাথপুরে র্যাব-এর অভিযানে বিদেশী একটি রিভলবার সহ অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বড়াখা এলাকার মশর উদ্দিনের ছেলে।

শনিবার রাত সোয়া ১০টায় র‌্যাপিড এাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ সিলেট সদর দপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজারে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেন।

গতকাল রবিবার র‌্যাব-৯ এর ডিএডি হাজি মো: তোতা মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, র্যাব কর্তৃক গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের পর আজ রবিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে র্যাব-এর অভিযানে বিদেশী রিভলবার সহ অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

Update Time : ০৭:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১