জগন্নাথপুরে বিধি নিষেধ না মানায় ব্যবসায়ী সহ ৫জনকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার:-

কঠোর লকডাউন বাস্তবায়নে জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসায়ী সহ ৫জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ এই অর্থদন্ড প্রদান করেন।

করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে চলমান কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী মাজিস্ট্রেট অনুপম দাস অনুপ জগন্নাথপুর ও রানীগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় স্বাস্থ্য বিধি না মানায় ব্যবসায়ীসহ ৫ জনকে ২ হাজার ৬ শত টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও স্বাস্থ্য বিধি নিশ্চিত করনে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়। অভিযানে এসিল্যান্ড কার্যলয়ের নাজির মিজানুর রহমান সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *