১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিধি নিষেধ না মানায় ব্যবসায়ী সহ ১২জনকে অর্থদন্ড
- Update Time : ০৪:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / 369
স্টাফ রিপোর্টার:-
কঠোর লকডাউন বাস্তবায়নে জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসায়ী সহ ১২জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ এই অর্থদন্ড প্রদান করেন।
করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে চলমান কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী মাজিস্ট্রেট অনুপম দাস অনুপ জগন্নাথপুর বাজারের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় স্বাস্থ্য বিধি না মানায় ব্যবসায়ীসহ ১২ জনকে ৩ হাজার ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও স্বাস্থ্য বিধি নিশ্চিত করনে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়।
অভিযানে এসিল্যান্ড কার্যলয়ের নাজির মিজানুর রহমান সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।










