১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিদেশী রিভলবার সহ গ্রেফতারকৃত জাহাঙ্গীর-এর ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • Update Time : ০৮:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / 660

স্টাফ রিপোর্টার:

জগন্নাথপুরে র্যাব-এর অভিযানে বিদেশী একটি রিভলবার সহ গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম-এর ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সুনামগঞ্জ আমলগ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক এস আই জিয়া উদ্দিন জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমকে ১০দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হলে আদালত শুনানী শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত:- জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বরাখা এলাকার মশর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে শনিবার (৭ আগষ্ঠ) রাত সোয়া ১০টায় কেশবপুর বাজারে র্যাব অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে একটি বিদেশী রিভলবার সহ গ্রেফতার করে। পরদিন রবিবার র‌্যাব-৯ এর ডিএডি হাজি মো: তোতা মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে বিদেশী রিভলবার সহ গ্রেফতারকৃত জাহাঙ্গীর-এর ১ দিনের রিমান্ড মঞ্জুর

Update Time : ০৮:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১