স্টাফ রিপোর্টার :-
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবন এর উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার দুপুরে আধুনিকায়ন ভবন এ দু’টির উদ্বোধন করা হয়।
এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি অনুপম দাস অনুপ,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম প্রমূখ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সফলতার সাথে মোকাবেলা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাওর অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব উন্নয়নে একটি মহল নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান,
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী হাজি আব্দুল মমিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।