১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নারী নির্যাতন মামলার আসামী সহ গ্রেফতার-২

  • Update Time : ০৬:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • / 581

স্টাফ রিপোর্টার:-

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নারী নির্যাতন মামলার আসামী সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এন আই এক্ট এর ১৩৮ধারার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আকমল হোসেন তালুকদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ধৃত আকমল হোসেন তালুকদার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাব তালুকদারের ছেলে। এদিকে পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী কামরান আহমদকে (২৬) গ্রেফতার করা হয়।

ধৃত কামরান আহমদ সিলেট জেলার ওসমানী নগর উপজেলার খাশিপাড়া দীঘিরপাড় গ্রামের আব্দুশ শফিক উরফে কয়ছর মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে নারী নির্যাতন মামলার আসামী সহ গ্রেফতার-২

Update Time : ০৬:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১