১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ২১ আগস্ট উপলক্ষ্যে যুবলীগের আলোচনা সভা
- Update Time : ০৪:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / 404
স্টাফ রিপোর্টার:-
২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ফারুক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সহ সম্পাদক তাজ উদ্দিন আহমদ তাজ, রমজান আলী ছানা, বকুল গোপ, যুবলীগ নেতা ইউপি সদস্য রনধীর দাস নান্টু, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, যুবলীগ নেতা রাসেল তালুকদার প্রমূখ।
সভায় বক্তারা গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনা করে জননেত্রী শেখ হাসিনাসহ আহতদের দীর্ঘায়ু কামনা করেন।










