জগন্নাথপুরে ২১ আগস্ট উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:-

রক্ত স্নাত বিভীষিকাময় ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেছেন বাংলাদেশকে ইতিহাস থেকে মুছে ফেলতেই কু-চক্রীরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ২১ শে আগস্ট একটি কলংকময় দিন।

কু-চক্রীরা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যা করে ক্রান্ত হয়নি। নারকীয় হত্যাযজ্ঞের পর কু-চক্রীরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১আগষ্ট গ্রেনেড হামলা চালায়। বক্তারা গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনা করে জননেত্রী শেখ হাসিনাসহ আহতদের দীর্ঘায়ু কামনা করেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ এর সভাপতিত্বে ও সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সদস্য নুরুল হক, আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, সুহিন আহমদ দুদু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি সদস্য জুয়েল মিয়া,

পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, রনি রাজ, কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সহ-সভাপতি জুনেদ আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরুল আহমদ প্রমূখ। পরে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল।

জ.টুডে/মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *