পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের শিল্পপতি দানশীল ব্যক্তিত্ব ওয়াজিদ আলীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:-
যুক্তরাজ্যের ব্রেন্টি এসেক্্র শহরে বসবাসরত বিশিষ্ঠ ব্যবসায়ী শিল্পপতি দানশীল ব্যক্তিত্ব ওয়াজিদ আলী আজিদ মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ৫৪বছর। মরহুম ওয়াজিদ আলী আজিদ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মরহুম হাজি তারা মিয়ার পুত্র।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশস্থ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। জগন্নাথপুর উপজেলার অত্যান্ত পরিচিত ব্যক্তি বাংলাদেশ ও যুক্তরাজ্যের সুনামখ্যাত ব্যবসায়ী ওয়াজিদ আলী আজিদ মিয়া বছরের অধিকাংশ সময় বাংলাদেশের নিজ এলাকায় থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।

তিনির মৃত্যুর সংবাদ দেশ ও প্রবাসে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য কর্তৃক জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের স্থাপতি মরচুয়ারিতে মরদেহ রাখার পর শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের সময় পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামস্থ নিজ বাড়িতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে ইমামতি করেন রসুলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি হোসাইন আহমদ। মরহুমের ভাতিজা জাকারিয়া হোসাইন জানান, জানাযার নামাজ পূর্ব মরহুমের স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমসু মিয়া, সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া, বিশিষ্ঠ মুরব্বী হারিছ আলী প্রমূখ। জানাযার নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী তৌরিছ মিয়া। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *