১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কবিরপুর সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ গুগোল মিট-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

  • Update Time : ০৬:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • / 401

স্টাফ রিপোর্টার-

করোনা সংক্রমনের প্রভাবে সরকারি আদেশে বন্ধ থাকা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম গুগোল মিট ব্যবহারের মাধ্যমে দক্ষতার সাথে পরিচালনা এবং অগ্রণী ভূমিকা রাখায় গুগোল মিট-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শংকর চন্দ্র দেবনাথ। জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর ক্লাস্টারের কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র নাথকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সম্মাননা ক্রেষ্ঠ প্রদানে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপরুচাই মারমা, শিক্ষক প্রতিনিধি ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক চন্দ্র দে, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাহার উদ্দিন, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ ছালিক মিয়া, প্রধান শিক্ষক আজিজ মিয়া, প্রধান শিক্ষক মিন্টু রঞ্জন দাস, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র শীল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক নৃপেশ কান্ত দাস, শিক্ষক শরিফ আল-মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সচেতনতনার পাশাপাশি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা কার্যক্রম সুনামের সাথে চালিয়ে যাচ্ছেন কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ। তিনি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের  আটঘর  গ্রামের কৃতি সন্তান। বর্তমানে তিনি জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাসুদেব বাড়ি এলাকায় নিজ বাস ভবনে বসবাস করছেন।

গুগোল মিট-এ শ্রেনী কার্যক্রমে শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হওয়ায় নিজ বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি, অভিভাবক সহ উপজেলার সকল শিক্ষক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা সহ সর্ব মহলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষ প্রধান শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ।

জ.টুডে/ এ হাই

Please Share This Post in Your Social Media

কবিরপুর সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ গুগোল মিট-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

Update Time : ০৬:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১