১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে বিষপান যুবকের মৃত্যু
- Update Time : ০৮:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / 383
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে বিষপানে ১৮ বছরের যুবক জগদীশ দাস নামের এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জগদীশ দাস জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের হামিদপুর গ্রামের যতীন্দ্র দাসের ছেলে। আজ বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জগদীশ দাস বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষপান করার কথা জানিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে দ্রুত প্রথমে জগন্নাথপুর উপজেলা হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জগদীশ দাস-এর মৃত্যু হয়। তবে বিষপানের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।










