০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট জেলা আ.লীগ সভাপতি অ্যাড: লুৎফুর রহমানের মৃত্যুতে বর্ষিয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ-এর শোক প্রকাশ
- Update Time : ০৮:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / 375
স্টাফ রিপোর্টার:-
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক গণপরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান বর্ষিয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন মরহুম লুৎফুর রহমান ছিলেন তিনির রাজনৈতিক সহচর, শিক্ষা জীবনের ঘনিষ্ঠ বন্ধু। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।










