০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাদক সহ কুখ্যাত ডাকাত শাহনাজ গ্রেফতার
- Update Time : ০৫:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / 498
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত ডাকাত শাহনাজ মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়েছে। ধৃত শাহনাজ উপজেলার মিরপুর ইউনিয়নের লামা লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব রহমান-এর নেতৃত্ব এ এস আই শিবলু মজুমদার, এ এস আই তালেব আলী সহ পুলিশদল লহরী গ্রামে অভিযান চালিয়ে আড়াইশ গ্রাম গাঁজা ও ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত শাহনাজকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










