মো: আব্দুল হাই:-
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলার সকল অফিসার ইনচার্জদের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর হাতে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একাধিকবার নির্বাচিত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২০সালের জানুয়ারি মাসে পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হন।
এবং ঐ সময়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহা-পরিদর্শক ড. মো: জাবেদ পাটোয়ারীর কাছ থেকে আইজপি ব্যাজ পদক গ্রহন করেন। মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী অফিসার ইনচার্জ হিসেবে জগন্নাথপুর থানায় যোগদানের পর থেকে চোর, ডাকাতসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং থানার প্রতিটি এলাকায় আইন শৃঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকেই জনসাধারনের মধ্যে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনার পাশাপাশি নিজ উদ্যোগে অসহায় দরিদ্র কর্মহীন ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার এবং খাদ্য সামগ্রী বিতরণ সহ সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে প্রশংসা কুঁিড়য়েছেন।
আইন শৃঙখলা নিয়ন্ত্রন সহ জনসাধারনের কল্যানকর কাজের স্বীকৃতি স্বরূপ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং জনসাধারনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও জগন্নাথপুর থানার সকল অফিসার ফোর্স এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি অভিন্দন, কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য অর্জনে সকলের নিকট দোয়া কামনা করেছেন চৌকস ও মানবিক পুলিশ কর্মকর্তা জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী।