জগন্নাথপুরে লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে প্রবাসী ওয়ারিশ আলীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:-

জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকার শিক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে এক ঝাঁক যুবকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে পশ্চিম ভাবানীপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী হাজি ওয়ারিশ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশীরা জীবনমান উন্নয়নের জন্য প্রবাসে বসবাস করলেও শিকড়ের প্রতি রয়েছে তাদের মমতা ও অকৃতিম ভালবাসা। তেমনি এলাকার শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের পাশাপাশি প্রতিটি দূর্যোগে অসহায় দরিদ্রদের সহায়তা ছাড়াও বৈশি^ক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছেন সমাজসেবক হাজি ওয়ারিশ আলী।

পশ্চিম ভবানীপুর এলাকার শিক্ষাসহ মানবিক কল্যাণে এবং সমাজসেবায় অন্যন্য অবদানের জন্য লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক যুক্তরাজ্য প্রবাসী ওয়ারিশ আলীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার বেলা ২টায় পশ্চিম ভবানীপুরস্থ সংঘের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশিষ্ঠ সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী হাজি ওয়ারিশ আলী পশ্চিম ভবানীপুর উত্তরপাড়া জামে মসজিদের পুন:নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং মসজিদটি পুন:নির্মাণে দেশ ও প্রবাসে বসবাসরত বিত্ত্বশালী সহ সকল পর্যায়ের ধর্মপ্রান মুসলমানদের এগিয়ে আসার আহবান জানান।

লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি শিফুল মিয়ার সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাসেল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারন সম্পাদক সৈয়দুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মঈন উদ্দিন, লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি এখলাছুর রহমান, সংঘের পৃষ্ঠপোষক সমাজকর্মী জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান পাখি, আনোয়ার হোসেন, উপদেষ্ঠা কনর ইসলাম, দুদু মিয়া, লাল মিয়া, নছর উদ্দিন,

সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ, কোষাধ্যক্ষ আখবুল হোসেন, প্রচার সম্পাদক আনছার মিয়া, সহ-প্রচার সম্পাদক সুয়েব আহমদ, আলীনূর মিয়া, ক্রড়িা সম্পাদক বুরহান উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক সুমন আহমদ, রিজন মিয়া, সদস্য আকলুছ মিয়া, ফয়জুল ইসলাম, শাহিন মিয়া, হিলাল মিয়া, সাজাদ আলী, সেলু মিয়া, রানা মিয়া, সমরুল ইসলাম, দিলদার, ক্বারী দিলদার হোসেন, ইকবাল হোসেন, তুহিন মিয়া, হাফিজ জমসু মিয়া, সুফি মিয়া, হাফিজ তাওহিদ ইসলাম, নিত্য তালুকদার,

নিলমনি তালুকদার, পরাশ মিয়া, রিপন মিয়া, আলা উদ্দিন, আনোয়ার হোসেন, বাদশা মিয়া, তোফাজ্জুল আহমদ, বাদশা আহমদ, কপিল আহমদ, মারুফ আহমদ, লাফুল আহমদ, আব্দুল লতিফ, ইমন আহমদ, তুজেল মিয়া, মুহিবুর রহমান, রুজন মিয়া, হাসান মিয়া, রাফিজ মিয়া, আকিক মিয়া সহ আরো অনেকে।

বক্তারা লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং সামাজিক উন্নয়নে অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী হাজি ওয়ারিশ আলীর প্রতি অভিনন্দন জানান। এসময় পশ্চিম ভবানীপুর উত্তরপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী হাজি আব্দুল হাশিম, বিশিষ্ঠ মুরব্বী আব্দুল মতিন, মন্তেশ^র আলী, নুরুল ইসলাম, আনফর উল্ল্যা সহ এলাকার বিশিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

পরে সামাজিক উন্নয়নে অবদান রাখায় লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী হাজি ওয়ারিশ আলীর হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পশ্চিম ভবানীপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো: আলী আসকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *