অধ্যক্ষ শাহেদ রাহমানের মায়ের জানাযার নামাজ শুক্রবার, পরিকল্পনামন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা সমাজকল্যাণমূলক সংগঠন সে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ শাহেদ রাহমানের মমতাময়ী মা আলহাজ্ব মোমিনা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না———– রাজিউন।

বুধবার (২০ অক্টোবর) বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মরহুমার নামাজে জানাজা ২২ অক্টোবর শুক্রবার বাদ আসর পৌনে ৫টায় মরহুমার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার শাহারপাড়ার পশ্চিম তিলক গ্রামের পীর ইয়াছিন মঞ্জিলে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত এবং দোয়া কামনা করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রীর শোক প্রকাশ:- জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি মরহুমার আত্মার মাগফেরাত করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ:- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট এ. এটি. এম মনিরুজ্জামান, সেক্রেটারী বাংলা সংলাপের সিনিয়র রিপোর্টার সাজিদুর রহমান, ট্রেজারার সালেহ আহমদ , আশরাফুল হুদা, অর্গানাইজিং সেক্রেটারী শাহ মোস্তাফিজুর রহমান, ব্যারিস্টার ইকবাল হোসেন, কবি মিজানুর রহমান মীরু।

শোক প্রকাশ করেছেন ডক্টর রোয়াব উদ্দিন, লন্ডনস্থ বৃহত্তর শাহার পাড়া যুব সংঘের উপদেষ্ঠা আব্দুর রহিম কামালী, সভাপতি আব্দুর রহমান, আখতার কামালী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কামালী, ফেরদৌস কামালী, শাহ আলম কামালী, সৈয়দপুর যুবসমিতি লন্ডনের সেক্রেটারি সোহেল আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট আলহাজ আব্দুস সোবহান,

যুক্তরাজ্য শ্রমিক লীগ নেতা কমিউনিটি এক্টিভিস্ট হারিক কামালী, হাকিম কামালী, শাফি মিয়া কামালী, আব্দুল হক কামালী , সফু কামালী , সানুর কামালী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আকমল হেসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবুল আহমদ, বর্তমান অধ্যক্ষ আব্দুর রহমান,

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হাসান, আশারকন্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী। শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *