০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৮:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / 320
স্টাফ রিপোর্টার:-
“মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় জগন্নাথপুর থানার হল রুমে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছত্তারের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল,
ইসলামিক ফাউন্ডেশনের সদস্য আলী আছগর প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শ্রেনি-পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।










