জগন্নাথপুরে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিত করণ প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার:-
উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুরের আয়োজনে, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ সিলেট অঞ্চলের সহযোগিতায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিত করণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুরের সহকারি প্রকৌশলী আব্দুর রব সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, মিরপুর ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ৩২জন ফিল্ড টেস্টারকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুর রব সরকার, এনজিও ফোরামের ইমরান আলী, ফিরোজ রায়হান। পর্যায়ক্রমে উপজেলার সব কটি ইউনিয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে জানিয়েছেন সহকারি প্রকৌশলী আব্দুর রব সরকার।

জ.টুডে/ মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *