স্টাফ রিপোর্টার:-
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন বঙ্গবন্ধু আছেন বাংলার মানুষের হৃদয়ে, জাতির জনক শেখ মুজিবুর রহমানের উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জাতীয় চার নেতার উত্তরসূরীরাও সরকারকে দেশ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।
তিনি জেল হত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরা সন্তান জাতীয় চার নেতাকে হত্যা করে একাত্তরের জ্বালা মিটিয়ে ছিল, ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলার মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। তিনি দেশের উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া,
সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশহুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সহ-সভাপতি এম ফজরুল ইসলাম,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক এম মোতাহির আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, বকুল গোপ, সহ সম্পাদক রমজান আলী ছানা, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমূখ।
পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।