জগন্নাথপুরে লিতু খান স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সদ্য প্রয়াত লিতু খানের স্মরনে  শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে  বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে মিরপুর বাজারের শিরিন কমিউনিটি সেন্টারে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এখলাছুর রহমান তালুকদার নিকসন-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মনির হোসেন, আইডিয়াল ভিলেজ ফোরামের সভাপতি মুজাক্কির হোসেন, মিরপুর ইউপি সদস্য মোস্তাক আহমদ, 

ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক জুবেদ আলী লখন, দপ্তর সম্পাদক রিপন মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক সুলতান মিয়া, প্রয়াত লিতু খানের চাচাতো ভাই আফজল খান, ফাউন্ডেশনের যুগ্ম  সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কর্ম সংস্হান সম্পাদক আব্দুল কাইয়ুম বাবর, পরিবেশ সম্পাদক জালাল আহমদ, নির্বাহী সম্পাদক শাহজাহান মিয়া, বড়কাপন ও আধুয়া এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক আল আমিন প্রমুখ।

সভার শুরুতে পবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন মাছুম আহমদ। এসময়  মিরপুর জামে মসজিদের  ইমাম মাওলানা আব্দুস সোবহান,  মোয়াজ্জিন আলামিন, হাসানুর রহমান খান, রফি খান, লুকু খান, শফি খান, মিনহাজ খান, রায়হান মিয়া, সুফি  মিয়া, মালেক মিয়া, নাহিয়ান রহমান তালুকদার সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন।

পরে মিলাদ মাহফিল শেষে মরহুম লিতু খানের আত্মার মাগফেরাত কামনা মোনাজাত পরিচালনা করেন নজিপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *