মো: আব্দুল হাই :-
জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের মহা জাগরণ সৃষ্ঠি করেছেন। যোগাযোগ শিক্ষা বিদ্যুৎ সহ সর্বপোরী উন্নয়নের ফলে বাংলাদেশ এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশের বৃহৎ এনজিও সংস্থা ব্র্যাক-এর ওয়াশ কর্মসূচীর আওতায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত উন্নত পরিসেবার জন্য নির্মিত ওয়াটার পয়েন্টর উদ্বোধন শেষে এসব কথা বলেছেন।
সোমবার দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ওয়াটার পয়েন্টর উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, ব্র্যাক ওয়াশ কর্মসূচি সুনামগঞ্জের এরিয়া সুপার ভাইজার মো: হুছেন আলী, কর্মসূচি সংগঠক মো: আমজাদ হোসেন, জহিরুল ইসলাম, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রাশেদুল ইসলাম, মাঠ সংগঠক মো: কামরুল হাসান, শিবলী রানী দাশ সহ রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্র্যাক ওয়াশ কর্মসূচি সুনামগঞ্জ এরিয়া সুপার ভাইজার মো: হুছেন আলী জানান, জগন্নাথপুর উপজেলায় প্রায় ৩০লক্ষাধিক টাকা ব্যয়ে ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত উন্নত পরিসেবার লক্ষ্যে ওয়াটার পয়েন্ট-এর কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ ৯টি বিদ্যালয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।