স্টাফ রিপোর্টার:-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মদব্বির হোসেন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৭ নভেম্বর) সকাল ১১টায় সদস্য প্রার্থী মদব্বির হোসেন চৌধুরীর মক্রমপুর গ্রামস্থ বাড়িতে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের উপস্থিতিতে উঠান বৈঠকে সদস্য প্রার্থী মদব্বির হোসেন চৌধুরী ওয়ার্ডের উন্নয়নে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিশিষ্ঠ মুরব্বী হাছিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি লালা মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুর রূপ মিয়া, বিশিষ্ঠ শিল্পপতি হাজি মো: মাসুদ আহমদ ছুরুক মিয়া, পাঠলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, মুরব্বী হাজি মো: মছলু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সমুজ মিয়া,
গ্রেডার মক্রমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইব্রাহিম মিয়া, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজিবুর রহমান, চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজের অধ্যক্ষ আলী আকবর হোসেন, সুনামগঞ্জ জেলা আইনজীবি সহকারী সমিতির লুৎফুর মিয়া চৌধুরী, ব্যবসায়ী শাহ মো: লিটন মিয়া, মক্রমপুর আদর্শ যুব সংঘের সভাপতি মো: মাইদুল মিয়া, ব্যবসায়ী হাসান মিয়া চৌধুরী, হাবিবুর রহমান, আফরুজ আলী, শাহ মো: কচির মিয়া, রাহিল মিয়া, বাবু মিয়া, উজ্জল মিয়া, জাহিদ মিয়া, আফজল মিয়া সহ আরো অনেকে।
বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সদস্য প্রার্থী সমাজসেবক ও ব্যবসায়ী মদব্বির হোসেন চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে ওয়ার্ডবাসীর অনুরোধ জানান।