স্টাফ রিপোর্টার:-
এনজিও সংস্থা ব্র্যাক-এর ওয়াশ কর্মসূচীর আওতায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়াটার পয়েন্টর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মিত শিক্ষার্থীদের নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত উন্নত পরিসেবার লক্ষ্যে ওয়াটার পয়েন্ট-এর উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম।
শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর ভূয়েশী প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের করোনা সংক্রমণ ছাড়াও সার্বক্ষনিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে সচেতন থাকার আহবান জানান।
এসময় ব্র্যাক ওয়াশ কর্মসূচি সুনামগঞ্জের এরিয়া সুপার ভাইজার মো: হুছেন আলী, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম, কর্মসূচি সংগঠক জহিরুল ইসলাম, মাঠ সংগঠক মো: কামরুল হাসান, শিবলী রানী দাশ, অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলী, বিশিষ্ঠ মুরব্বী আনফর উল্ল্যা, বিদ্যালয়ের সাবেক সভাপতি আখলাকুর রহমান, শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাদির, সদস্য ক্ষিতিশ দেবনাথ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে হাত ধোয়ার প্রতি আগ্রহ সৃষ্ঠিতে শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করা হয়।
ব্র্যাক ওয়াশ কর্মসূচি সুনামগঞ্জ এরিয়া সুপার ভাইজার মো: হুছেন আলী জানান, জগন্নাথপুর উপজেলায় প্রায় ৩০লক্ষাধিক টাকা ব্যয়ে ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত উন্নত পরিসেবার লক্ষ্যে ওয়াটার পয়েন্ট-এর কাজ চলমান রয়েছে।
ইতোমধ্যে অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয় সহ ১০টি বিদ্যালয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। শীঘ্রই ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।