জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ

স্টাফ রিপোর্টার:-

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশীল অনুযায়ী গতকাল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্যা ও সাধারন সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। নির্বাচনের স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের প্রতীক গ্রহন করেন।

কলকলিয়া, পাটলী ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান জানান, চেয়ারম্যান পদে কলকলিয়া ইউনিয়নের আলাল হোসেন রানা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিক আহমদ (আনারস), আব্দুস সোবহান (চশমা)।

পাটলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়া (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক (আনারস), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই আজাদ (চশমা), এনামুল ইসলাম (মটর সাইকেল), আতিকুর রহমান আতিক (ঘোড়া)।

রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ ছদরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা (আনারস), আমান উদ্দিন আহমদ (চশমা), যুক্তরাজ্য প্রবাসী এম সিরাজুল ইসলাম আশিক (মটর সাইকেল), মোহাম্মদ ছালিক মিয়া (ঘোড়া)।

চিলাউড়া হলদিপুর ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যার যুক্তরাজ্য প্রবাসী আরশ মিয়া (চশমা), যুক্তরাজ্য প্রবাসী হাজি আব্দুল মমিন (মটর সাইকেল), যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াছ মিয়া (টেলিফোন), যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম বকুল (আনারস)।

পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সুন্দর উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মকলুছ মিয়া (ঘোড়া), যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ (চশমা), স্বতন্ত্র প্রার্থী দবিরুল ইসলাম (আনারস)।

সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এলজিইডির উপজেলার প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আজহারুল ইসলাম কামালী (ঘোড়া), যুক্তরাজ্য প্রবাসী মকসুদ কোরেশী (মটর সাইকেল), যুক্তরাজ্য প্রবাসী মুকিতুর রহমান (চশমা), স্বতন্ত্র প্রার্থী আসাদ হোসেন চৌধুরী (আনারস)।

আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ¦ আব্দুস সত্তার (নৌকা), শাহ তারেক রহমান নিপু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ুব খান (মটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জমিরুল হক (আনারস), যুক্তরাজ্য প্রবাসী আহমেদ হোসেন কাজল (ঘোড়া), গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ (টেলিফোন), লেবু মিয়া (চশমা), যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী (টেবিল ফ্যান)।

এছাড়াও ৭টি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যা পদে ৮৯জন ও সাধারন সদস্য পদে ২৩৪জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে প্রতীক বরাদ্ধের পর পরই প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

জ.টুডে/ আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *