শ্রীরামসী কমিউনিটি ক্লিনিকে প্রবাসীদের অর্থায়নে ডেলিভারী রুমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী কমিউনিটি ক্লিনিকে প্রবাসীদের অর্থায়নে প্রায় চার লক্ষাধিক টাকা ব্যায়ে নির্মানাধীন গর্ভবতী মায়েদের জন্য ডেলিভারী রুমের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে সরকারের কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। সরকারের পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে প্রবাসী বাংলাদেশীরা অবদান প্রশংসনীয়।

 

বৃহত্তর শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নূর, যুক্তরাজ্য প্রবাসী বাবরু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আলী আসকর, যুক্তরাজ্য প্রবাসী বেলাল উদ্দিন মিঠু, যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন এবং আলহাজ¦ তরিক উল্ল্যাহ্ ও হাজ্জা জয়তুন বিবি মেমোরিয়াল ট্রাস্ট-এর আর্থিক সহযোগিতায়,

ক্লিনিকের সভাপতি মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শ্রীরামসী কমিউনিটি ক্লিনিকের আধুনিক ডেলিভারী রুম নির্মাণ করা হয়। সোমবার সকাল ১১টায় নব-নির্মিত ডেলিভারী রুমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্টার মধু সুধন ধর।

 

এদিকে শ্রীরামসী কমিউনিটি ক্লিনিকের অন্যান্য উন্নয়নে আর্থিকভাবে সহযোগিতা করেছেন বৃহত্তর শ্রীরামসী এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহিদ, যুক্তরাজ্য প্রবাসী সিরাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী বেলাল উদ্দিন আলী, যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন আলী, যুক্তরাজ্য প্রবাসী আংগুর মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আসকর উদ্দিন দুলু, যুক্তরাজ্য প্রবাসী আজিজুল হক মন্তেশর,

 

যুক্তরাজ্য প্রবাসী কুতুব জাহান দ্বীন, যুক্তরাজ্য প্রবাসী আইরিন দ্বীন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাহার, যুক্তরাজ্য প্রবাসী আলী আক্কাস, যুক্তরাষ্ট্র প্রবাসী গৌছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী এনায়েত উদ্দিন এবং যুক্তরাজ্য প্রবাসী হাছনা বেগম। আধুনিক যন্ত্রপাতি সহ ডেলিভারী রুমটি চালু হওয়ায় এলাকার লোকজন উপকৃত হয়েছেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, মিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওহাব, ইউপি সদস্য খলিল উদ্দিন, মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, বিশিষ্ট মুরুব্বী দবির মিয়া, ইরন মিয়া, আশিক আলী, হামিদ মিয়া, সেবুল মিয়া, আনহার মিয়া, আনাছ আলী, রাজন মিয়া, পিয়াস আহমদ, রুহেল তালুকদার সহ এলাকার বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জ.টুডে/ আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *