আশারকান্দি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস ছত্তারের সমর্থনে ফেচী বাজারে উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘীরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে পুরো ইউনিয়নজুড়ে চলছে অবিরাম প্রচার প্রচারনা। একটি সমৃদ্ধ ডিজিটাল ইউনিয়ন রূপান্তর করণের প্রতিশ্রুতিতে ইতোমধ্যে ভোটারদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুস ছত্তার।

বুধবার দিনব্যাপী বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ এবং সমর্থকদের সাথে নিয়ে আশারকান্দি ইউনিয়নের কাঠালখাইর, কালনীরচর সহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, হাটবাজারে গনসংযোগ এবং প্রচারপত্র ভোটার হাতে তুলে দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুস ছত্তার। বিকেল ৪টায় বড়ফেচী বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বিপুল সংখ্যক গ্রামবাসীর উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুস ছত্তার বলেছেন, আওয়ামী লীগ সরকারের গ্রামীণ জনপদের প্রতিটি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি অনুরোধ জানান।

৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরাছ মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিনের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান লেচু,আওয়ামী লীগ নেতা তৌরিছ আলী মাস্টার, মোনায়েম খান সাদ,

মাওলানা আনছার আহমদ সিদ্দীকি, শাহ জাহান আলী, মাওলানা তকি উদ্দিন, যুবলীগ নেতা জাবির আহমদ, খলিলুর রহমান, জিতু মিয়া, ছাত্রলীগ নেতা রুহুল আমীন, মুন্না খান সহ আরো অনেকে।

বক্তারা আওয়ামী লীগের নিবেদিত কর্মী সৎ ও যোগ্য ব্যক্তি আলহাজ¦ আব্দুস ছত্তারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ২৬ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত নারী সদস্যা পদে ১৩ এবং সাধারন সদস্য পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *