জগন্নাথপুরে আ. লীগের সভায় ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের বহিস্কারের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মুলতবী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, কার্যনির্বাহী সদস্য পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

 

সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল হোসেন কদ্দুছ কামালী, কৃষি সম্পাদক মতিউর রহমান, শ্রম সম্পাদক সৈয়দ শেফুল আমীন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধর, দপ্তর সম্পাদক সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, কার্যনির্বাহী সদস্য তৌরিছ আলী মাষ্টার, হাজি শহিদুর রহমান লেচু, সুলতান মিয়া, আফু মিয়া, ছরফ রাজ জুবের, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ,

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি আব্দুল গফুর,

আওয়ামী লীগ নেতা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান, আশারকান্দি ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোনায়েম খান সাদ, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল তাহিদ।

 

সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে প্রতিটি ইউনিয়নে প্রচার প্রচারনা সহ দিক নির্দেশনামূলক বিষদ আলোচনা হয়।

আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের দল থেকে বহিস্কার করা এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা প্রচারনা করছেন তাদের বিরুদ্ধে সতর্ক করণ, সংশ্লিষ্ঠ ইউনিটকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সুপারিশ সহ ইউনিয়ন আওয়ামী লীগকে নির্দেশ প্রদান করা হয়।

এদিকে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১জন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্রের ৪৭. (১১) এর ধারা মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে পরবর্তীতে বিদ্রোহী প্রার্থীদের লিখিতভাবে অবহিত করনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বহিস্কারের জন্য প্রস্তাবিত  প্রার্থীরা হলেন:-

পাটলী ইউনিয়ন:- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত চশমা প্রতীক নিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই আজাদ।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন:-উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনয়ন বঞ্চিত চশমা প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আরশ মিয়া, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য দলীয় মনোনয়ন বঞ্চিত আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দলীয় মনোনয়ন বঞ্চিত মটর সাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মমিন।

রানীগঞ্জ ইউনিয়ন:-ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দলীয় মনোনয়ন বঞ্চিত আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম রানা, দলীয় মনোনয়ন বঞ্চিত ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজী ছালিক মিয়া।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন:- ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দলীয় মনোনয়ন বঞ্চিত মটর সাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মকসুদ কোরেশী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দলীয় মনোনয়ন বঞ্চিত ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আজহারুল ইসলাম কামালী।

আশারকান্দি ইউনিয়ন:- উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মটর সাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী আইয়ুব খান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দলীয় মনোনয়ন বঞ্চিত আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জমিরুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *