স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর হোসেন বলেছেন জগন্নাথপুর উপজেলায় অবাধ সুষ্টু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভোট গ্রহন অনুষ্ঠানের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আচরণবিধি অনুসরন পূর্বক প্রার্থীদের প্রচার- প্রচারনা চালানোর আহবান জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সহ যে কোন প্রকার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্ঠির চেষ্ঠা করা হলে কঠোরভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। 
আগামী ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠানের লক্ষে উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেল-এর আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, প্রকৌশলী গোলাম সারোয়ার প্রমূখ। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস অনুপ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্্র মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলার কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর –শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬, সংরক্ষিত নারী সদস্যা পদে ৮৯ ও সাধারন সদস্য পদে ২শ ৩৪জন সহ মোট ৩শ ৫৯জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
জ.টুডে / মো: আব্দুল হাই