জগন্নাথপুর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:-
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে। দিবসের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে বিশাল বিজয় র‌্যালী পৌর শহরের ব্যস্ততম সড়কগুলো প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, যুক্তরাজ্যের বেডফুড আওয়ামী লীগের সভাপতি আজিব উল্ল্যা, প্রচার সম্পাদক আব্দুল আলী তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, প্রচার সম্পাদক মো: আব্দুল হাই, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান,

 

পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন রানা,

 

উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, মহিলা আওয়ামী লীগের সুফিয়া খানম সাথী, রিনা বেগম, শিরিনা আক্তার শিরিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *