আল-ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে দরিদ্র পরিবারকে দেয়া গৃহ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার:-
আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত আল-ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে দরিদ্র পরিবারকে দেয়া গৃহ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর কাচিরবিল পাড় গ্রামের আসক আলীকে প্রায় ৫লক্ষাধিক টাকা ব্যায়ে সেমি পাকা এই গৃহটি নির্মাণ করে দেয়ার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) জুমার নামাজের পর ভিত্তি প্রস্তর স্থাপন করেন হবিবপুর গ্রামের বিশিষ্ঠ মুরব্বী আব্দুল আজিজ। এসময় হবিবপুর গ্রামের সাবেক মেম্বার ফিরোজ আলী, আছকির আলী, মোয়াজ্জিন সাজন আহমদ, ব্যবসায়ী শফিকুর রহমান, রাজন আহমদ, আতাউর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে আল-ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি সহ ট্রাস্টের সকল ট্রাস্টীবৃন্দের সকল মুর্দেগানদের রুহের মাগফেরাত এবং দেশ ও প্রবাসে বসবাসরত পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দক্ষিনপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মহি উদ্দিন মিছবাহ।

প্রসঙ্গত, আল-ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বিভিন্ন দুর্যোগময় মুহুর্ত ছাড়াও অসহায় দরিদ্রদের সেবায় কাজ করে আসছে। এছাড়াও এলাকার শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে ভুমিকা রাখছে।

সাম্প্রতিক করোনা সংক্রমনের শুরু থেকে অসহায় দরিদ্র কর্মহীন খেটে খাওয়া পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী নগদ অর্থ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। হবিবপুর দক্ষিন পাড়ার কৃতি সন্তান শিক্ষা, রাজনীতি ও ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মানবতার কল্যাণে নিবেদিত যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি সম্পূর্ন পারিবারিকভাবে আল-ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠা করেন।

ট্রাস্টের অন্যান্য ট্রাস্টীরা হলেন ফাতেমা বেগম আলী, আফজল খান, আফসানা বেগম। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মতিন লাকি বলেন, ট্রাস্টের অর্থায়নে ৫লক্ষাধিক টাকা ব্যায়ে আসক আলী নামের দরিদ্র পরিবারকে দেয়া গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে হত-দরিদ্র, গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ ছাড়াও আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি মানবিক এসব কার্যক্রমে এলাকাবাসীর দোয়া প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *