স্টাফ রিপোর্টার:-
কোন ধরনের অনিয়ম কিংবা আইন শৃঙ্খলার বিঘ্ন সৃষ্ঠি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভোটাররা যাতে শত:স্ফুর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই লক্ষে আমরা কাজ করবো। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নির্বাচনের প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী থাকবে। শান্তিপূর্ন ভোট গ্রহন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয়।
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রতিদ্ধন্ধী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর-শান্তিগঞ্জ (সার্কেল) শুভাশীষ ধর ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ উপরোক্ত কথাগুলো বলেছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় ইউনিয়ন পরিষদ হল রুমে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এস আই মির্জা সাফায়েত হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান,
স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মকসুদ কোরেশী, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আজহারুল ইসলাম কামালী, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত, মেম্বার প্রার্থী সৈয়দ লিলু মিয়া, ফজলুর রহমান, আব্দুর রব, ওয়াদুদ মিয়া সহ আরো অনেকে। এসময় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী উপস্থিত ছিলেন।
আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত নারী সদস্যা পদে ১১ ও সাধারন সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ২শ ৫২ জন।