০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহ আব্দুল কাহার রাসেল-এর যুক্তরাজ্যে গমন

  • Update Time : ১১:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • / 713

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আব্দুর রকিব-এর সন্তান শাহ আব্দুল কাহার রাসেল বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্যের মানচেষ্টার সিটি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিক্ষা সামাজিক ও মানবতার কল্যাণে নিবেদিত শাহ মো: আব্দুল কাহার রাসেল সদ্য অনুষ্ঠিত পাটলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়াকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করায় শাহ আব্দুল কাহার রাসেল দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আঙ্গুর মিয়াকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনায় দায়িত্বশীলভাবে কাজ করেন।

নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আঙ্গুর মিয়াকে বিজয়ী করায় ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান আওয়ামী রাজনীতির সক্রিয় কর্মী শাহ আব্দুল কাহার রাসেল। তিনি দেশে অবস্থানকালীন সময়ে দলীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নাগরিকবৃন্দের অকৃত্রিম ভালোবাসায় সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সময় স্বল্পতার জন্য সবার সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন। যুক্তরাজ্যে যাত্রায় সকলের কাছে দোয়া কামনা করেছেন শাহ আব্দুল কাহার রাসেল।

Please Share This Post in Your Social Media

যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহ আব্দুল কাহার রাসেল-এর যুক্তরাজ্যে গমন

Update Time : ১১:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১