সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল হাসানকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার:-
জনসাধারনের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হয়েছেন সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান। তিনি এর আগেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে স্বনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।

আওয়ামী লীগের নিবেদিত কর্মী শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদান সৃষ্ঠিকারী মানবতার কল্যাণে আত্মনিয়োগকারী আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি সর্বস্তরের নাগরিকবৃন্দের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়।

আজ বৃহস্পতিবার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ইসলামপুর এবং অনুচন্দ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং ব্রাক্ষনগাঁও গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের প্রবীণ নেতা যুক্তরাজ্যের ব্লাকপুল এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মো: আছদ্দর আলীর সার্বিক সহযোগিতায় নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান বলেন, এই এলাকার মানুষসহ পুরো ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন আমাকে মনেপ্রাণে ভালবাসেন বলেই আমি বিজয় অর্জন করতে পেরেছি। তবে এটা আমার প্রাপ্য নয়, এই বিজয় পুরো ইউনিয়নবাসীর। আমি জনসাধারনের সেবক হয়ে আজীবণ জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যাবো। একটি সমৃদ্ধ ইউনিয়ন গঠনে আপনাদের সার্বিক সহযোগিতা, সু-পরামর্শ আমার প্রতিটি কার্যক্রমে সহায়ক হিসেবে কাজ করবে। তিনি বিজয়ের মাসে জনগনের উন্নয়নের বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরো বলেন আমি জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের আশা এবং বিশ্বাসের প্রতিফলন ঘটাবোনা। আপনাদের আশা এবং বিশ্বাসের যথাযথ মর্যাদা দেয়ার চেষ্ঠা চালিয়ে যাবো। আমি সংবর্ধনার চাইতে আপনাদের ভালবাসায় অভিভূত।

 

যুক্তরাজ্য ব্লাকপুল এলাকার বাসিন্দা বিশিষ্ঠ ব্যবসায়ী প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: আছদ্দর আলীর নিজ বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো মানুষের সমাগম ঘটে। বিজয় অর্জনের মুহুর মুহু স্লোগান আর ফুলেল শুভেচ্ছায় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্ঠি হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আছদ্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজা মিয়া জিম্মাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আবুল এহসান, যুক্তরাজ্য প্রবাসী আবুল ইমরান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ছরফ রাজ জুবের, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের রুহান, যুবলীগ নেতা জুবেদ খান, এডভোকেট জুয়েল তালুকদার,

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুল হক, নজির মিয়া, মামুন মিয়া, স্পেন আওয়ামী লীগ নেতা বদরুল কামালী, সমাজসেবক শিশু মিয়া, তাজুল জিম্মাদার, ডা: আবু সাঈদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এবাদুর রহমান।

এদিকে নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল হাসান সংবর্ধনাস্থলে পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবীণ আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: আছদ্দর আলী সহ ইসলামপুর ও অনুচন্দ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *