০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন পাটলী-এর উদ্যোগে শীতবস্ত্রের কম্বল বিতরণ

  • Update Time : ১০:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • / 529

স্টাফ রিপোর্টার:-
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের সমন্বয়ে আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন পাটলী-এর উদ্যোগে দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। উন্নত মানের এসব শীতবস্ত্রের কম্বল পেয়ে অসহায় দরিদ্র নারী-পুরুষরা অনেকটাই আনন্দিত হয়েছেন।

আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন পাটলী-এর প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি দুর্যোগের পাশাপাশি সাম্প্রতিক করোনা সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকার অসহায় দরিদ্র লোকজনদের মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় লাইফ চেঞ্জিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টী

যুক্তরাজ্য প্রবাসী রিহিব চৌধুরী, আলতাফ মাহমুদ কবির, এম এ কাহার চৌধুরী বাবুল, আবু হোসাইন চৌধুরী, ইমদাদুল হক, এম এ কাহার চৌধুরী, খলিল মিয়া, ছালিনুর মিয়া, রিজু চৌধুরী, শাহান রেজা, রেজওয়ান আহমদ দুলাল, এম এ মতিন, রফিক মিয়া, হিরা মিয়া, এহসান আহমদ, আলফু মিয়া, মিনার মিয়া, রাজন মাহমুদ, ফুয়াদ চৌধুরীর অর্থায়নে পাটলী গ্রামের দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষদের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়।

আজ বুধবার (৫ জানুয়ারী) বিকেল তিনটায় পাটলী গ্রামে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাটলী গ্রামের বিশিষ্ঠ মুরব্বী আব্দুল গফ্ফার চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজকর্মী মোল্লা মুহাম্মদ লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ঠ মুরব্বী সাবেক ইউপি সদস্য আকিক মিয়া কোরেশী, পাটলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নব-নিবর্িাচিত সদস্য আব্দুল মালেক, ৬নং ওয়ার্ডের সব-নির্বাচিত সদস্য আব্দুল মুবিন প্রমূখ।

এসময় পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ঠ মুরব্বী শাহ আব্দুর রকিব, সাবেক ইউপি সদস্য মুক্তার মিয়া কোরেশী, এলাকার মুরব্বী নুনু মিয়া, আফসোস মিয়া, ছানাওর মিয়া, সমাজকর্মী সফু মিয়া, আমির হোসেন আফু চৌধুরী, আজাদ বক্স, জয়নুর আহমদ, কাওছার আহমদ, দিলওয়ার হোসেন চৌধুরী শিপু, রেদওয়ান চৌধুরী লিপু, রুহেল মিয়া সহ এলাকার মুরব্বী, জনপ্রতিনিধি এবং সমাজকর্মী ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

বক্তারা এলাকার দরিদ্রদের কল্যাণের পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন পাটলী-এর সকল ট্রাস্টীবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও ভবিষ্যতে দরিদ্র পরিবারের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে প্রদক্ষেপ গ্রহনে ফাউন্ডেশনের সু-দৃষ্ঠি কামনা করা হয়। এসময় ফাউন্ডেশনের ট্রাস্টীবৃন্দ সহ দেশ ও প্রবাসে বসবাসরত সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পাটলী গ্রামের সমাজকর্মী যুবকদের তত্ত্বাবধানে শীতবস্ত্রের কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

লাইফ চেঞ্জিং ফাউন্ডেশন পাটলী-এর উদ্যোগে শীতবস্ত্রের কম্বল বিতরণ

Update Time : ১০:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২