স্টাফ রিপোর্টার:-
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২১জন সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের অর্থায়নে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় দরিদ্র নারী-পুরুষদের মধ্যে উন্নত মানের ১হাজার ৪শত হট ওয়াটার বোতল বিতরণ করা হয়েছে। উন্নত মানের হট ওয়াটার বোতল পেয়ে দরিদ্র পরিবারের নারী-পুরুষরা অনেকটাই আনন্দিত হয়েছেন। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ইসহাকপুর শাসনহবি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আলহাজ্ব ইদ্রিছ উল্ল্যার ছেলে তকদ্দুছ আলী দীর্ঘদিন ধরে এলাকার অসহায় দরিদ্রদের কল্যাণে কাজ করে আসছেন।
তকদ্দুছ আলী যুক্তরাজ্যের এইচ এস বিসি ব্যাংকের কর্পোরেট রিলেশনশীপ সাপোর্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। ভবিষ্যতে এলাকার দরিদ্রদের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে তিনি তার মহতী কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মানবতার কল্যাণে নিবেদিত কোমল হৃদয়ের অধিকারী তকদ্দুছ আলী।
এরই ধারাবাহিকতায় পুরো ইউনিয়নের অসহায় দরিদ্র লোকজনদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থায় হট ওয়াটার বোতল প্রদানের পরিকল্পনা গ্রহন করেন তিনি।
মহতী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যে বসবাসরত মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের জাহিরুর রহমান আঙ্গুর, মো: আবু ইয়াছিন সুমন, নাছিরপুর গ্রামের আনছার আহমেদ, শ্রীরামসী গ্রামের ফরুক রব্বানী, আটঘর গ্রামের জামাল খান, শ্রীরামসী গ্রামের কুতুব জাহান দ্বীন, মামুন রশীদ এমবিই, আব্দুল কাহার, আধুয়া গ্রামের আব্দুল ওয়াহিদ, ইসহাকপুর রতিয়ারপাড়া গ্রামের মুহিত মিয়া, শ্রীরামসী গ্রামের আলী আক্কাছ, মিরপুর গ্রামের শাহিন আলী, গড়গড়ি গ্রামের কামাল হোসাইন, শ্রীরামসী গ্রামের দরছ মিয়া, আমড়াতৈল গ্রামের শামিম আহমদ, হাসানফাতেমাপুর গ্রামের নিজাম উদ্দিন, আটঘর গ্রামের জাহাঙ্গীর খান, হলিয়ারপাড়া গ্রামের মুহাম্মদ ইমাজ উদ্দিন, ইসহাকপুর রতিয়ারপাড়া গ্রামের তকদ্দুছ আলী, শ্রীরামসী গ্রামের মো: শামিউল হক অনুপ, আমড়াতৈল গ্রামের হায়দার আলী রুহন-এর অর্থায়নে হট ওয়াটার বোতল বিতরণ করা হয়।
শনিবার দুপুরে মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীনের তত্ত্বাবধানে এবং প্রজেক্ট প্লানিং ম্যানেজার তকদ্দুছ আলীর সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের ১ হাজার ৪ শত পরিবারের মধ্যে হট ওয়াটার বোতল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
মিরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব মো: হান্নান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষাবিদ হরমুজ আলী মাষ্টার, যুক্তরাজ্য প্রবাসী জাহিরুর রহমান আঙ্গুর, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান খালেদ, ইউপি সদস্য আব্দুশ শহীদ, ইউপি সদস্য মোস্তাক আহমদ, ইউপি সদস্য মাহবুব হোসেন, সমাজসেবক আব্দুল হান্নান, রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের সভাপতি সালা উদ্দিন সাজু সহ আরো অনেকে। এসময় যুক্তরাজ্য প্রবাসী সহ তাদের পরিবারের সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।