সৈয়দপুরের সন্তান জনতা ব্যাংক লিমিটেড-এর জেনারেল ম্যানেজার শামীম আলম কোরেশীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আনোয়ার কোরেশী, বিশেষ প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান জনতা ব্যাংক লিমিটেড-এর জেনারেল ম্যানেজার শামীম আলম কোরেশীর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শামীম আলম কোরেশী ঐতিহ্যবাহি পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ইলিয়াছ হোসেন কোরেশী ও মরহুমা সৈয়দা হুসনে আরা বেগম-এর একমাত্র সন্তান।

সম্প্রতি শামীম আলম কোরেশীর পক্ষে তিনির একমাত্র চাচা ফজলুল হোসেন কোরেশীর তত্ত্বাবধানে সৈয়দপুর সহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সাদিকুর রহমান কোরেশী, সমাজসেবক হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম, আলতাফ কোরেশী, আইডিয়াল গার্লস হাই স্কুলের শিক্ষক সৈয়দ মছনু, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদ হোসেন, তরুন সমাজসেবক মনসুর কোরেশী, নজরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে জনতা ব্যাংক লিমিটেড-এর জেনারেল ম্যানেজার শামীম আলম কোরেশীর উদ্যোগে অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষের মধ্যে রাজধানী ঢাকার উত্তরা, ধানমন্ডী এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও জনতা ব্যাংক লিমিটেড সিলেট, জকিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপকবৃন্দের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জ.টুডে/ মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *