জগন্নাথপুরে ৪শতাধিক দরিদ্র অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার:-

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কৃতি সন্তান সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী হারুন-উর-রশীদ-এর অর্থায়নে এবং তিনির সন্তান যুক্তরাজ্যে বসবাসরত মুরাদ, ওমর ও ওয়াসিম-এর উদ্যোগে ৪শতাধিক দরিদ্র অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ছানি অপারেশন ও ঔষধ প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আখলাকুর রহমানের বাড়িতে মঙ্গলবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ২০২২ অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ শিক্ষানুরাগী সমাজসেবক আখলাকুর রহমান ও তরুন সমাজকর্মী আকবর হোসেনর তত্ত্বাবধানে চক্ষু শিবিরে রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪শতাধিক দরিদ্র অসহায় সকল বয়েসী নারী-পুরুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।

এদের মধ্যে ৫০জন রোগীকে সিলেট আধুনিক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করানো হয়েছে। চিকিৎসা কার্যক্রম চলাকালীন সময়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য কুবাজপুর গ্রামের প্রবীণ মুরব্বী আনফর উল্ল্যা, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজাদ মিয়া,

যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিত, সমাজকর্মী একলিম মিয়া, ছাব্বির আহমদ, আমির হোসেন, এমরান হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্টার ছাদিকুল হকের নেতৃত্বে ডাক্টার অসিত সূত্রধর সহ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

কুবাজপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হারুন-উর-রশীদ শিক্ষাসহ সামাজিক কর্মকান্ডে অনন্য অবদান রেখে আসছে। করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান সহ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও দরিদ্র অসহায় লোকজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কোমল হৃদয়ের অধিকারী যুক্তরাজ্য প্রবাসী হারুন-উর-রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *