স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের কৃতি সন্তান আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার সভাপতি গীতিকবি প্রয়াত লিতু খান স্মরণে জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। খেলায় শরীফ মিনহাজ জুটি আটঘর বিজয়ী এবং রেদুওয়ান জুটি আচল রানার্সআপ হয়েছেন।
আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার আয়োজনে জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকায় অত্যান্ত সু-পরিচিত ক্রীড়াঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব গীতিকবি লিতু খান স্মরনে জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দাতারা হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো: মারুফ খান, যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম খান, যুক্তরাজ্য প্রবাসী উত্তম খান, যুক্তরাজ্য প্রবাসী মো: ইমরান খান-এর সার্বিক সহযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ টুর্নামেন্ট দাতা হলেন জুয়েল আহমদ।
সোমবার আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণিল সাজে সাজানো ইনডোর মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টে দেশের বিভিন্ন এলাকার জনপ্রিয় খেলোয়ারবৃন্দ অংশ নেন। এ উপলক্ষে আলোচনা সভায় আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মুর্শেদ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুলতান মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক আকমল খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী দয়াল জুবের, আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার উপদেষ্ঠা হাবিব খান, সহ-সাংগঠনিক সম্পাদক লুকু খান, আইডিয়াল ভিলেজ ফোরামের সভাপতি মুজাক্কির হোসেন, মিরপুর বাজারের ব্যবসায়ী ফয়সল আহমদ, মিরপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি শামছুজ্জামান শামীম সহ আরো অনেকে।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রয়াত লিতু খানের শিশু পুত্র মিনহাজ খান। বক্তারা বলেন লিতু খান শুধু ক্রীড়াঙ্গনে নয় ধর্মীয় এবং শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। নৈতিক গুনাবলীর কারনে লিতু খান আজীবন মানুষের হৃদয়ে জাগ্রত হয়ে থাকবে। ২দিনব্যাপী অনুষ্ঠিত ব্যাডমিন্ট টুর্নামেন্টে বিভিন্ন এলাকার বত্রিশটি দল অংশ নেয়। মঙ্গলবার রাতে আনন্দমূখর পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জ.টুডে/ মো: আব্দুল হাই