হলিয়ারপাড়া মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টায় মাদরাসা হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ সহ সর্ব ক্ষেত্রে অসাম্য অবদানের ফলে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।

তিনি বলেন সরকার শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়নে কাজ করছে। তিনি মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রæতি দেন এবং উচ্চ শিক্ষা অর্জনে মনযোগী হয়ে লেখাপড়া চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো: আব্দুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, মাদরাসা শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হান্নান ও মাওলানা মহিউদ্দীন এমরানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, হলিয়ারপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি মো: ফয়জুল ইসলাম, সদস্য মুজাক্কির হোসাইন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আশিকুর রহমান, নাতে রাসুল পাঠ করেন আবু সাঈদ মো: ইয়াহিয়া। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছালিক এম সোবহান, জয়দা আরাবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মখছুছুল করিম চৌধুরী, চিলাউড়া দারুছছুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম আলফাজ সহ জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাদরাসার পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীকে ক্রেষ্ঠ প্রদান করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *