জগন্নাথপুরের শাহারপাড়ায় আব্দুর রব এন্ড আজিজুন মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন ব্রিটিশ হাই কমিশনার

মো: আব্দুল হাই:-
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্থা বিআরপিআইচ-এর গ্রাম জিপি ক্লিনিক বাংলাদেশের গ্রামীণ জনপদের সকল শ্রেনী পেশার মানুষদের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে। সরকারের পাশাপাশি গ্রাম জিপি চিকিৎসা সেবায় সুনাম অর্জন করবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

সংস্থাটির মহতি কার্যক্রমে তিনি তার ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রæতি দেন। গ্রামীণ জনপদের সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

আজ বৃহস্পতিবার ১০ ফেব্রæয়ারী দুপুরে যুক্তরাজ্যে ভিত্তিক চ্যারেটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারি হেলথ ইনিসিয়েটিভ বিআরপিআইচআই হেল্থ স্ক্রেনিং গ্রাম জিপি এর আয়োজনে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে আব্দুর রব এন্ড আজিজুন মেডিকেল সেন্টার পরিদর্শন শেষে আলোচনা সভায় ব্রিটিশ হাই কমিশনার এসব কথা বলেন। তিনি গ্রাম জিপি ক্লিনিক-এর স্বাস্থ্য সেবার কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং সংস্থার সাথে সংশ্লিষ্ঠ সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

চ্যারেটি সংস্থা বিআরপিআইচআই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গ্রাম জিপি শাহারপাড়া আব্দুর রব এন্ড আজিজুন মেডিকেল সেন্টার-এর ডিরেক্টর যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আব্দুল ওদুদ কামালীর সভাপতিত্বে ও গ্রাম জিপির ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন ব্রিটিশ হাই কমিশনের প্রশাসনিক প্রধান কাউন্সিলর টম বরাগ, গ্রাম জিপি ইউকের ক্লিনিক্যাল ম্যানেজিং ডিরেক্টর আশরাফুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল কাশেম, ডা: আহমেদ সুফিয়ান বিন রহমান, তরুন সমাজকর্মী আবু তাহের রুহান, সমাজসেবক জামাল মিয়া কামালী প্রমূখ।

এসময় জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আরএমও ডা: সায়খূল ইসলাম, ব্রিটিশ হাই কমিশনের ভাইস কন্সুল রাহিন মঈন চৌধুরী, ক্যাম্পেইন এন্ড পার্টনারশীপ ম্যানেজার আহসান সাজিদ, প্রেস এন্ড কমিনিকেশন অফিসার নারায়ন দেবনাথ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ আরো অনেকে।

পরে সংস্থার পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: আব্দুল ওদুদ কামালী। এয়াড়াও সংস্থার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। এদিকে চ্যারেটি সংস্থা বিআরপিআইচআই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গ্রাম জিপি শাহারপাড়া আব্দুর রব এন্ড আজিজুন মেডিকেল সেন্টার-এর ডিরেক্টর যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আব্দুল ওদুদ কামালী সংস্থার কার্যক্রমের বিভিন্ন তথ্য ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনকে অবহিত করেন। এর আগে গ্রাম জিপি শাহারপাড়া আব্দুর রব এন্ড আজিজুন মেডিকেল সেন্টারে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন ব্রিটিশ হাই কমিশনার।

সংস্থার চেয়ারম্যান ডা: আব্দুল ওদুদ কামালী জানান, ১৮ সদস্যের ঠিম নিয়ে ২০১৯সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। যুক্তরাজ্য সরকারের রেজিষ্ট্রার্টভুক্ত সংস্থাটি ইতোমধ্যে বাংলাদেশের জগন্নাথপুর উপজেলা সহ ১১টি উপজেলায় গ্রাম জিপি স্বাস্থ্য সেবা কার্যক্রম চলমান রয়েছে। চলতি মাসে রাজশাহী, খুলনা, যশোহর এবং ময়মনসিংহ বিভাগের ৪টি উপজেলায় গ্রাম জিপি স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করা হবে।

জ.টুডে/ মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *