মদীনাতুল উলূম মাদ্রাসা শ্রীরামসী -এর উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার ইসলামী দ্বীনি শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান মদীনাতুল উলূম মাদ্রাসা শ্রীরামসী কচরাকেলি-এর উদ্যোগে সিলেট বিভাগ ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার উদ্যোগে প্রথম বারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় দেশ ও প্রবাসে বসবাসরত ধর্মপ্রান ব্যক্তিগণ শুকরিয়া জ্ঞাপন করেন এবং মাদরাসার শিক্ষকসহ কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।

 

হিফজুল কুরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আয়োজনে মদিনাতুল উলূম মাদ্রাসা ক্যাম্পাসে সোমবার দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মদীনাতুল উলূম মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ মাসুদুর রহমানের তত্ত¡াবধানে সিলেট বিভাগের বিভিন্ন মাদরাসা থেকে কুরআনে হাফেজ ৫৮জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।

 

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ঢাকার হাফেজ মাওলানা সালা উদ্দিন ও হাফেজ মাওলানা মহসিনুল করীম প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা নজির আহমদ ঝিংগাবাড়ি হুজুর। মদীনাতুল উলূম মাদ্রাসার সভাপতি আব্দুল কুদ্দুছ মাষ্টারের সভাপতিত্বে ও প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হুফ্ফাজুল কুরআন মুয়াল্লিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক হাফেজ ক্বারী হিফজুর রহমানের পরিচালনায়

 

বক্তব্য রাখেন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্ঠা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি হাফিজ মাওলানা শায়খ আসজাদ আহমদ, মদীনাতুল উলূম মাদ্রাসার প্রধান উপদেষ্ঠা বিশিষ্ঠ শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী এলাইচ মিয়া মতিন, উপদেষ্ঠা আলহাজ্ব ছাবু মিয়া, দাতা সদস্য আলহাজ্ব আব্দুল মছব্বির, দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার মিয়া বাবুল, মাসিক দর্পন পত্রিকার সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী রহমত আলী,

 

যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান মহিম, যুক্তরাজ্য প্রবাসী আলমাছ মিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মদীনাতুল উলূম মাদ্রাসার দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মো: মাহবুবুর রহমান খোকনের মেয়ে ইনায়া রহমান। এসময় সাবেক ইউপি সদস্য মছরুদ আলী, যুক্তরাজ্য প্রবাসী আলমাছ মিয়া, মুরব্বী হাজি আশিক আলী, মিজানুর রহমান ছুরাব আলী, জানে আলম বাদশা, আক্তার মিয়া, আলহাজ্ব আবু হাসানাত, তোতা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী দরছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী এমলাকুল হক, দৈনিক আমার সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার মো: একরাম হাসান জুয়েল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছাবু মিয়া কর্তৃক প্রথম পুরস্কারের নগদ ৩০ হাজার টাকা, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ছুরুক মিয়া ( ছোট মিয়া) কর্তৃক ২য় পুরস্কারের ২০ হাজার টাকা এবং যুক্তরাজ্য প্রবাসী আলমাছ মিয়া কর্তৃক ৩য় পুরস্কারের ১০হাজার টাকা এবং ৭জনকে বিশেষ পুরস্কার প্রদান করেন শ্রীরামসী গ্রামের মো: আক্তার মিয়া, মো: আজাদ মিয়া, মো: এনাম মিয়া, মো: ছালেক মিয়া, মো: আব্দুস সালাম, স্পেন প্রবাসী মো: ফখরুল ইসলাম এবং যুক্তরাজ্য প্রবাসী মো: দ্বীনুল ইসলাম তপু।

 

শ্রীরামসী গ্রামের ফ্রান্স প্রবাসী আলহাজ্ব মিসবাহ উদ্দিন কর্তৃক সকল প্রতিযোগির মধ্যে সান্তনা পুরস্কারের ২৪হাজার টাকার পুরস্কার প্রদান করেন। এদিকে মদীনাতুল উলূম মাদ্রাসার হিফজ বিভাগের ফারেগীন ৪জন শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়। পরে দোয়া মাহফিলে বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন শায়খুল হাদিস আল্লামা নজির আহমদ ঝিংগাবাড়ি হুজুর।

 

মাদরাসার মুহতামিম মুহাম্মদ মাসুদুর রহমান জানান, প্রতি বছর কুরআন প্রতিযোগীতার আয়োজন করা হবে। এজন্য তিনি দেশ ও প্রবাসে বসবাসরত এলাকাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এদিকে শ্রীরামসী করচাকেলী গ্রামের মরহুম হাজি আব্দুল জব্বারের পরিবারের সদস্যদের অর্থায়নে তাদের দানকৃত ভূমিতে মদীনাতুল উলূম মাদরাসার তৃতীয়তলা বিশিষ্ঠ একাডেমিক ও ছাত্রাবাস ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন মাদরাসার প্রধান উপদেষ্ঠা এলাইচ মিয়া মতিন সহ অতিথিবৃন্দ।

জ.টুডে/ মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *