জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর দূর্গাপুর এলাকাবাসীর উদ্যোগে অর্ধশতাধিক সড়ক বাতি স্থাপন

স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর দূর্গাপুর এলাকাটি সান্ধ্যকালীন সুন্দর্য্যবর্ধনে দূর্গাপুর এলাকাবাসীর অর্থায়নে স্থাপিত সড়ক বাতির উদ্বোধন করা হয়েছে। সড়কবাতি স্থাপনের ফলে এলাকাটি আলোকিত হওয়ায় রাত্রিকালীণ যাতায়াতে জনসাধারন উপকৃত হয়েছেন।

 

রবিবার (১৩ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী খান জয়নাল আবেদীন ইনস্টিটিউট জামে মসজিদ-এর মোয়াজ্জিন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমে সুইচ টিপে অর্ধশতাধিক সড়ক বাতির উদ্বোধন করেন।

 

এসময় ইসহাকপুর দূর্গাপুর এলাকার যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আকমল খান, বিশিষ্ঠ মুরব্বী হীরা মিয়া, ইছমত খান, সজ্জাদ খান, বিশিষ্ঠ সমাজসেবক ডাক্টার আছকির খান, জগন্নাথপুর পৌরসভার এক নাম্বার ওয়ার্ড কাউন্সিলার শাহিন মিয়া, আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট-এর অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম নিজামী,

 

সমাজকর্মী সুয়েদ আহমদ, তরুন সমাজকর্মী মাহবুবুর রহমান, মঞ্জুরুল কবীর, মুজিবুর রহমান, শায়েক খান, ফয়ছল খান, শাবিদ আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে আলোকিত করতে এলাকাবাসীর প্রয়াস অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করে সড়ক বাতি স্থাপনে সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি অভিনন্দন জানানো হয়।

 

পরে এলাকার সকল মুর্দেগান সহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম নিজামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *