মোহাম্মদ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মিরপুরে প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবু ইয়াছিন সুমনের সার্বিক তত্ত¡াবধানে এবং ট্রাস্টের উদ্যোগে শিক্ষিত বেকার অস্বচ্ছল নারীদের আত্ম কর্ম সংস্থানের লক্ষে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫জন প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্থা মোহাম্মদ ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষা ও আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্রদের কল্যাণে অনন্য অবদান রাখছে। মিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বড়কাপন গ্রামের মরহুম আব্দুল মতিনের সন্তান মোহাম্মদ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু ইয়াছিন সুমনের সার্বিক তত্ত¡বাবধানে ট্রাস্টের উদ্যোগে ইতোমধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, দরিদ্রদের গৃহ নির্মাণ, ঢেউ টিন প্রদান এবং বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় বেকার অস্বচ্ছল প্রশিক্ষিত নারীদের কর্ম সংস্থানের লক্ষে ২৫জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। গত রবিবার বিকেল ৩টায় বড় কাপন গ্রামস্থ সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল মতিনের বাড়িতে সেলাই মেশিন বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন।

ট্রাস্টের চেয়ারম্যান আবু ইয়াছিন সুমনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান শিশু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আখলু মিয়া, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার আব্দুশ শহীদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী জহিরুর রহমান আঙ্গুর, বিশিষ্ঠ মুরব্বী আলা উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী দয়াল জুবের, ইউপি সদস্য মোস্তাক আহমেদ, মাদরাসার শিক্ষক মিজানুর রহমান মিজান, সমাজকর্মী আনসার আহমদ সহ আরো অনেকে।

বক্তারা মানবতার কল্যাণে মহতী এসব কার্যক্রমের জন্য ট্রাস্টের চেয়ারম্যান আবু ইয়াছিন সুমনের প্রতি অভিনন্দন জানানো হয়। পরে ২৫জন প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। শিক্ষা সহ মানবিক কল্যাণে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন মোহাম্মদ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু ইয়াছিন সুমন। এদিকে ট্রাস্টের পক্ষ থেকে মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান শিশু মিয়াকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

জ.টুডে/ মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *