স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এবং জগন্নাথপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ। বিদ্যালয়টির প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত গড়গড়ি প্রবাসী সংঘের সভাপতি হাজি সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক হাজী নাসির উদ্দিনের আমন্ত্রনে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষার সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দরা শুক্রবার ২৫ ফেব্রæয়ারী সকাল ১১টায় স্বনামধন্য এই বিদ্যালয়টি পরিদর্শন করেন।
মিরপুর ইউনিয়নের গ্রামীণ জনপদে এলাকার দানশীল সমাজসেবী শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে ২০০১সালে লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে মান সম্মত শিক্ষা কার্যক্রমে স্বনাম কুড়িয়েছে। প্রবাসীসহ এলাকাবাসী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষার্থীদের অভিভাবকদের অনুপ্রেরনায় বিদ্যালয়টির সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সরকারের পাশাপাশি প্রবাসী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন চলমান রয়েছে। প্রকৃতিক সৌন্দর্য্য ভরপুর বিদ্যালয় এলাকাটি দেখে মুগ্ধ হয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রতিটি ভবন এবং শ্রেনী কক্ষ পরিদর্শন করে নেতৃবৃন্দরা বলেন দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত এই বিদ্যালয়টি এক সময় সারা দেশে সুনাম ভয়ে আনবে। বিদ্যালয়টি কলেজে রূপান্তর করণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সু-দৃষ্ঠি কামনা করেন। এছাড়াও বিদ্যালয়টি এমপিওভুক্ত করণে জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।
এসময় জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দাল মিয়া, সাবেক ট্রেজারার আব্দুশ শহীদ,
মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান শিশু মিয়া, জেনারেল সেক্রেটারী আবু ইয়াছিন সুমন, ট্রাস্টী দয়াল জুবের, গড়গড়ি প্রবাসী সংঘের সহ-সভাপতি আছকির আলী, সহ-সভাপতি হাজি রফিক আলী, সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সুরুজ আলী, অর্থ সম্পাদক হাজি ইউনুছ আলী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক আব্দুল হান্নান, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হাজি ইলিয়াস আহমদ,
প্রধান শিক্ষক রুহুল আমীন ভুইয়া, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, হলিয়ারপাড়া মাদরাসার শিক্ষক মিজানুর রহমান মিজান, এলাকার মুরব্বী আব্দুল আজিজ, আঙ্গুর মিয়া, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা আক্তার, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক আতিক মিয়া, বিশিষ্ঠ ব্যবসায়ী ফারুক জাহাঙ্গীর, সমাজসেবী আব্দুল জলিল মাষ্টার, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল মজিদ, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুশ শহীদ, আমেরিকা প্রবাসী মাসুম খান,
মিরপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি শামছুজ্জামান শামীম, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ আলম সহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে গড়গড়ি প্রবাসী সংঘের সাধারন সম্পাদক হাজি নাসির উদ্দিনের বাড়িতে মধ্যহৃভোজে অংশ নেন অতিথিবৃন্দ।
জ.টুডে/ মো: আব্দুল হাই