একজন আদর্শ শিক্ষক সুন্দর সমাজ বির্নিমানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেঃ-অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ার পাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ বলেছেন
শিক্ষকরা হচ্ছেন আদর্শ মানুষ গড়ার কারিগর৷ একজন আদর্শ শিক্ষকই পারেন সুন্দর সমাজ বিণির্মানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে৷ ঐতিহ্যবাহী হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রভাষক মরহুম মাওলানা আব্দুল মন্নান (রহ.), ইবি প্রধান মরহুম মাওলানা মকবুল হোসেন (রহ.) ও সদ্য অবসরে যাওয়া মাস্টার নূর মোহাম্মদ শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদরাসার সার্বিক উন্নয়ন ও আদর্শ সমাজ বিণির্মানে অনবদ্য অবদান রেখে গেছেন৷ তাদের দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে শিক্ষার যে দ্বীপশিখা প্রজ্বলিত করেছেন,এর মাধ্যমে তারা যুগ যুগ ধরে আমাদের মাঝে বেচে থাকবেন৷ আমরা বিশ্বাস করি আল্লাহ পাক তাদের এ খিদমতগুলো কবুল করে উত্তম জাযা দান করবেন৷ গভর্ণিং বডির সদস্য মরহুম খালেদ মোহাম্মদ আলী মাদরাসার উন্নয়ন অগ্রগতিতে খুবই সুচ্চার ভূমিকা পালন করেছেন৷ মরহুম ব্যক্তিবর্গকে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন৷

আজ বুধবার (২মার্চ) হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ এর অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা, ও মাদরাসা’র আরবী প্রভাষক মরহুম মাওলানা আব্দুল মান্নান, ইবিতেদায়ী প্রধান মরহুম মাওলানা মকবুল হুসেন, এবং গভর্ণিং বডি সদস্য মরহুম খালেদ মুহাম্মদ আলীর ইসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাদরাসা গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মহি উদ্দিন এমরান’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড.মাওলানা রেজওয়ান আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাখছুছুল করিম চৌধুরী, বিদায়ী শিক্ষক নুর মোহাম্মদ, চিলাউড়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু আইয়ুব আনসারী।

অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন মাদরাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, আরবী প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম, বাংলা প্রভাষক রফিকুল ইসলাম মল্লিক, ইংরেজী প্রভাষক আলী আসকর, আরবী প্রভাষক মাওলানা ফরিদ উদ্দিন, শিক্ষক মিজানুর রহমান, মাদ্রাসা নবনির্বাচিত গর্ভনিং বডির সভাপতি ফয়জুল ইসলাম, সদস্য আব্দুল হান্নান, সালাহ উদ্দিন সাজু, আব্দুল গনি সোহাগ, মুহাম্মদ গোলাম রব্বানী।
প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ছলিম উদ্দিন, নুর উদ্দিন নোমান, রুহুল আমিন, রাজ্জাকুর রহমান রেজা, হাফিজ জাকির আহমদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্ণিং বডি সদস্য হেলাল উদ্দিন, মামুন খাঁন,আহবাবুর রহমান সেলিম, প্রভাষক মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রভাষক মাওলানা আজমল হোসাইন, মাওলানা আব্দুশ শাকুর, মাস্টার সৈয়দ ইসমাঈল হোসেন, মাস্টার হেলাল উদ্দিন,মাওলানা আব্দুর রউফ, মাওলানা হুসাইন আহমদ।

অনুষ্ঠানে নুর মুহাম্মদ স্যার সহ সাবেক শিক্ষক মো. আজিজুর রহমান স্যারকে ক্রেস্ট, মানপত্র, নগদ অর্থ ও বিভিন্ন উপহার দিয়ে সম্মাননা দেওয়া হয়।জটুডে/আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *