কুবাজপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরন

স্টাফ রিপোর্ট ঃ-
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩ মার্চ) নুরুল ক্রিকেট ক্লাব জগন্নাথপুর বনাম ইছগাঁও সিটি ক্রিকেট ক্লাব-এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । সীমিত ১৪ ওভারের এই ম্যাজিক ক্রিকেট ম্যাচে ৪৫ রানে নুরুল ক্রিকেট ক্লাব জগন্নাথপুর বিজয়ী হয়।

টসে জিতে নুরুল ক্রিকেট ক্লাব জগন্নাথপুর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, নির্দিষ্ট ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে।
জবাবে ইছগাও সিটি ক্রিকেট ক্লাব সব কয়টি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে।
খেলায় উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট বিভাগের সেরা দর্শক এম.এ কাদির ও বিশিষ্ট ক্রিড়া ও শিক্ষানুরাগী শামীম আহমেদ, ৭ং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার আতাউর রহমান মিলাদ। এসময় ফয়জুল হক,মাওলানা ফয়সাল আহমেদ, নিজাম পরদেশী,মিনার চৌধুরী, তানভীর হাসান সহ কুবাজপুর সানরাইজ ক্রিকেট ক্লাবের সকল সদস্যবৃন্দ যুবসমাজ’সহ আরও অনেকে উপস্হিত ছিলেন। জটুডে/এ হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *