স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন বাঙ্গালীর ভাগ্য এবং উন্নয়ন নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কোনদিনও মাথা তুলে দাড়াতে পারবেনা। মন্ত্রী বলেন কোন ষড়যন্ত্রই দেশের অগ্রগতিতে ব্যাহত করতে পারবেনা।
মন্ত্রী আজ রবিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে ৪ কোটি ৬২লক্ষ ৯২ হাজার টাকা ব্যায়ে নির্মিত জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও-টিয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয় সড়ক এবং শিবগঞ্জ-পাইলগাঁও ভায়া রমাপতিপুর সড়কের উদ্বোধন শেষে ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 
পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর সহ পুরো জেলা ব্যাপী উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে তিনি বলেন শেখ হাসিনা সরকার গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সারা দেশে উন্নয়নের গনজোয়ার সৃষ্ঠি করেছেন। তিনি বলেন কুশিয়ারা সেতু কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার সব কয়টি এলাকার যাতায়াত শিক্ষা সহ সকল উন্নয়ন বাস্তবায়ন হবে। ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিয়ে মন্ত্রী শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জনে গুরুত্ব দেয়ার আহবান জানান।
ঘোষগাঁও উচ্চ বিদ্যালয়ের পাঠদানের অনুমতি পাওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি কর্তৃক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ।
এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, ঘোষগাঁও এলাকার আনসার মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল মজিদ, বশর মিয়া, শফিকুল হক, রমজান আলী ছানা, গৌছ মিয়া, আবু মিয়া, কমরু মিয়া, লিংকন মিয়া, সুজন মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।