স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গঁ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে বলেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী চক্রের ধোকাবাজি আর চলবেনা। তিনি ১৯৭১সালের মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বেই ৩০লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ও প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষনা সম্পাদক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আকমল খান, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক,
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, স্পেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছত্তার, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভুইয়া,
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ প্রমূখ।
এসময় পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, রাজিব চৌধুরী বাবু, আনছার মিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী নানান কর্মসূচীর অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।