স্টাফ রিপোর্টার:-
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পালন করা হয়েছে। দিবসের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। তিনি তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, কার্যনির্বাহী সদস্য আকমল খান, পাটলী ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া,
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,
উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আফু মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জিল্লুর রশীদ লিল, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, 
সাস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাদ কাবেরী, বর্তমান সহ-সভাপতি মুনায়েম খান ছাদ, সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি আকিল আলী, যুগ্ম সম্পাদক আবু বক্কর খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা পাটলী ইউনিয়নের আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, জুবেদ খান, বকুল গোপ, পৌর যুবলীগের আকমল হোসেন ভুইয়া, মহিলা আওয়ামী লীগের সুফিয়া খানম সাথী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে আনন্দ উচ্ছ¡াসে জন্মদিনের কেক কাঁটা অনুষ্ঠিত হয়।
জ.টুডে/মো: আব্দুল হাই